নৌবাহিনীর অভিযানে ১৮  কোটি টাকার জাল ও মাছ আটক 

May 14, 2025 - 02:34
May 15, 2025 - 02:18
 0  15
নৌবাহিনীর অভিযানে ১৮  কোটি টাকার জাল ও মাছ আটক 

বিনা প্রতিবেদক 
দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মৎস্য সম্পদ সংরক্ষণে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। গত সোমবার বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ কক্সবাজারের ডাউন এবং বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১২টি মাছ ধরার নৌকা আটক করে। আটককৃত নৌকাসমূহ হতে ৪ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৫২০টি বেহুন্দি জাল, ১৬ হাজার মিটার অন্যান্য জালসহ ২২০ কেজি মাছ জব্দ করে। জব্দকৃত মালামালসমূহের আনুমানিক বাজার মূল্য ১৮ কোটি টাকা।

এ সময় মাছ ধরার নৌকায় থাকা ৬১ জন জেলেকেও আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফিশারি ডিপার্টমেন্টের প্রতিনিধির উপস্থিতিতে আলী আকবর ডেলঘাট সংলগ্ন এলাকায় জালসমূহ পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। পরবর্তীতে আটককৃত জেলেদের স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়।  চলমান অভিযানে প্রায় ১৯৩ কোটি ৩১ লক্ষ ৩৮ হাজার টাকার অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow